মঙ্গলবার, মে ২৩, ২০২৩

তুমি সেই ম্যাজিক নাম

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২৩-০৫-২০২৩ ইং।

***********************************

নামেই তুমি প্রসংশিত ! প্রসংশার ফোয়ারা !

যেখানে তুমি এক অপরূপা- সূহাসিনী- সূরভী

মিষ্টি হাসির পূর্ণিমা ঝলক!

সেখানে আমি অপলক দৃষ্টি !

তবু কেন প্রাণে শুন্যতার খেলা, ভালবাসার দুর্ভিক্ষ!

বালুকা রাশিতে কেন মুক্তাহীন ঝিনুক?

হৃদয়ের মধ্যে তোমাকে রেখেছি আমি

ঠিক মুক্ত যেমন ঝিনুকের ভিতরে

জানি

জন্মেই তুমি প্রসংশিত ! নামের অর্থ্ই প্রসংশা!

এ নাম ভুলি কি করে ?

আপাদমস্তক তুমি সেই ম্যাজিক নাম “ প্রসংশিত”

অনেক ভালবাসি তোমায়—

তুমি আছো হৃদয় ঝিনুকের ঝলঝল মুক্তায়—

-------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...