নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তাংঃ
১১-০৫-২০২৩ ইং।
********************
বিশ্বাস করেছি অন্তর আঁখি মেলি,
নও এমন কিছু বিষাক্ত
ধূলো-বালি
যার পরশে ক্ষত বিক্ষত হবে
প্রাণ।
নিভে যাবে পূর্ণিমা শশী
সমুদ্র কলতান।
শুধু ভেবেছি শুরু হবে হৈ
চৈ কোলাহল !
অদৃশ্যে লুকানো অন্দর –মহল
আজ সেখানে রক্তের ছোপ ছোপ
দাগ !
মিথ্যে মান -অভিমান, রাগ-
অনুরাগ।
এক অভিজাত অহংকারে-
অকৃত্রিম রূপের ঝংকারে
ভুলে গেলে, চলে গেলে
দূরে- বহুদূরে !
হয়তো আছি, হয়তো বেঁচে থাকব
হয়তো তুমিও !
কিন্ত এই দূরত্বের হিসাব
কে মিলাবে ?
-------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।