নামঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৭-০৫-২৩ ইং।
******************************
দলের পরিচয়ে নয়, জনতায় হীরো হয় ।
কোন প্রতীক তুমি দিলে জনতা নাহি কয়।
জনবান্ধব যিনি - তিনি হীরো নিশ্চয় !
কে তোমারে প্রতীক দিলো জনতা নাহি কয় !
নেতা চিনে ভোটের মহাসমুদ্র জাগে
জনতার উপর চেপে দেওয়া প্রার্থী
যুদ্ধে ছুড়ে ফেলে রাগ- অনুরাগে ।
এক অস্থির হাওয়া পর্ব্তে পর্ব্তে
জনতা বুঝে গেছে তোমরা চল কোন পথে !
সঠিক প্রার্থী নির্বাচনে
আর নহে প্রহসন।
ভরাডুবি প্রতীকের হবে জনতার সম্মুখে,
জেনে রেখ জনতা্য় হীরো হয়
চেপে দেওয়া প্রার্থীতে নয়—
জনতা বুঝে গেছে, জনতার সম্মান।
ভুল প্রার্থী দিলে প্রতীকের হবে অপমান।
----------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।