শনিবার, মে ০৬, ২০২৩

আমি বলতে এসেছি

  নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৬-০৫-২৩ ইং।

********************************

আমি বলতে এসেছি, আমি সত্যের যোদ্ধা,

আমি বঙ্গ বন্ধু শেখ মুজিবের বোদ্ধা ।

আমি অথৈ জলের কূল-কিনারা,

আমি পাঞ্জেরী, আমি নই পথহারা।

আমি বলতে এসেছি, আমি জনতার প্রাণ,

আমি লক্ষ শহীদের রক্ত ঝরা কলতান

আমি ঐক্যের বাঁশরি, বিপ্লবের গান

আমি জয় বাংলার বিপ্লবী শ্লোগান !

আমি মুক্তি যোদ্ধাদের রক্ত প্রবাহ !

আমি মরু প্রান্তরের তীব্র তাপদাহ!

আমি বিপ্লবী, আমি প্রতিবাদী,আমি অগ্নি কামান

আমি বলতে এসেছি, স্মার্ট্ বাংলাদেশের উত্থান।

আমি তার শিল্পী, আমি গাই সেই সুরে—

জন নেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ হাত ধরে ।

-------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...