সোমবার, মে ২২, ২০২৩

অবাক স্বদেশ

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২২-০৫-২০২৩ ইং।

****************

অবাক স্বদেশ ! অবাক করলে তুমি

যে রক্তদানে পেয়েছি স্বাধীনতা, পেয়েছি মুক্ত ভূমি।

আজ সেখানে পতাকা উড়ে তবু যে পরাধীন !

চারিদিকে গুম- হত্যা, জুলুম –নিযার্ত্ন

লুটতরাজ, হানাহানি অপশাসন- অযূত প্রহসন।

লক্ষ শহীদের রক্ত এখানে ক্রমে ক্রমে

কোথায় যেন থমকে যাচ্ছে চেতনার প্রবাহে !

বোধশক্তিহীন গণতন্ত্রের প্রাণ

বাচালের মতো কত কথা বলি, কত দেশ প্রেম দেখাই

আদৌ কি অন্তরে লালন করি ?

না না এমন কাউকে পায়নি যে হবে মাতৃকার

কান্ডারী ! আঁধারের পাঞ্জেরী—

যে যেখানে আছে ,সে সেখানেই খুঁজে নেয়

আপনার স্বার্থ্—

দেশ প্রেমের কবিতা এখন ছদ্মবেশী প্রাণ !

অবাক স্বদেশ ! অবাক করলে তুমি

যে রক্তদানে পেয়েছি স্বাধীনতা, পেয়েছি মুক্ত ভূমি।

------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...