নামঃ
মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তাংঃ
০৭-০৫-২০২৩ ইং।
********************
মনের ভাষাটি যাই হউক,চোখের
ভাষাটি
ঠিক যেন অদ্ভুদ রকমর
পরিপাটি !!
এতো অবজ্ঞা করো তবু
লুকাতে পার না
সেই অপলক চাহনী—
দৃষ্টির সীমানা ছাড়িয়ে
তুমি এসে যাও
ব্যাকুল মন কুটিরে-
এখানে কি যেন খুঁজে পাই
চোখের গভীরে
যেমনটা কখনো ভাবিনি !
তবু তুমি জ্বলে উঠ হৃদয়
আঙ্গিনায়
এঁকে যাও কত শত ছবি, দিয়ে
যাও কত শত তরঙ্গ
তার কতটুকু অনুধাবন করো ?
হয়তো সবই বুঝ শুধু লুকাতে
চাও কিছু।
---------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।