নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৫-০৫-২৩ ইং।
********************************
আল্লাহ’র রাস্তায় আলোক তোদের
রয়েছিস কেন বসে ?
জলদি করে জাগরে মুমিন
কোরআন তোদের পাশে।
তারই আলো তোদের ঘরে, তোদের বাঁধনডোরে
ভয় তোদের কিসের তরে?
জাগরে মুমিন, জাগরে ঈমানদার,
ঈমানী শক্তি মনোবল তোদের তলোয়ার।
জাগরে তোরা জাগরে এবার
তুলরে হঙ্কার !
কিসের বাতিল ! কি জুলুম ! কিসের অত্যার ?
হকের যু্দ্ধে মুক্তি তোদের-চির অণিবার !
ডাকছে তোদের হকের যোদ্ধা তুমুল যুদ্ধ রণে
বাতিল সবে নিপাত হবে সত্যের গর্জ্নে।
হকের পথে ঘোষণা তাঁর আল-কোরআনে
আয়রে মুমিন, আয়রে যোদ্ধা বিপুল কলতানে।
বিজয় তোদের উদয় পথে-
চির মুক্তির সাথে--
আল্লাহ’র রাস্তায় আলোক তোদের
রয়েছিস কেন বসে ?
-------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।