শনিবার, মে ২৭, ২০২৩

বিপ্লবী মা

  নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৭-০৫-২৩ ইং।

******************************

মা এসেছে, বিপ্লবী মা ! অবাক অভ্যদয়।

বাধা এসেছে, রক্ত ঝরেছে তবু এনেছে জয় !!

পথ -ঘাটে ছুটেছে সে দুর্বার ভয়হারা,

জনতার মা, বিপ্লবী মা, করেছে দিশেহারা।

গৃহিনী হতে রাজ পথে সে উদাত্ত আহ্বানে,

মুক্তির ডাক দিয়েছে সে সত্যের  জয়গানে।

যোদ্ধা সে সম্মুখ পানের ভয় করে না গ্লানী,

প্রাণে তার উদ্দাম ধ্বনি গিয়েছে সবে  জানি।

মিথ্যা সব চুড়ামার করি

বিজয় পতাকা ধরি,

মা সে , বিপ্লবী মা- শেষ প্রতিজ্ঞা বুকে,

দৃঢ় চিত্তে এগিয়ে আসে সব সন্তানের দুঃখে !

আজকে সে উপমা বিজয়ী সেনাপতি

আসে ঝড় ! আসে বাধা হয় না কভূ নতি ।

মার আঘাতে ভেঙে চুড়ে মিথ্যেরা খানখান,

মা এসেছে, বিপ্লবী মা ! জনতার অভোত্থান।

------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...