নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তাংঃ
২৩-০৫-২০২৩ ইং।
****************
আমি যে কবিতার সন্ধানে, তুমি সে
কবিতা !
এখানে নেই সংশয় ! এখানে নেই
বৈরীতা,
কবিতার বর্ণে শব্দে চরনে চরনে
তুমি যে ফুটে আছো মধুময় ঘ্রাণে
ঘ্রাণে !
ফুলের দিকে তাকালেই পাঁপড়িগুলো
হেসে উঠে
মধুচন্দ্রিমার মতো ঝলকানি দেয়
রাঙা ঠোঁটে
উঁচু পাহাড়ের পাদদেশে অবিরাম বয়ে
চলে ঝর্ণা
কলকল ঢেউয়ে ভেসে যায় পুলক কন্যা
সাগরের অথৈ জলে তরঙ্গেরা মেতে
উঠে
এক অনুপম স্বর্গ্ খেলায়-
আমি অপলক দৃষ্টিতে সেই কবিতার
ছন্দকে
অনুভব করি সুখ স্বর্গের স্পর্শতে-
হয়তো হারিয়ে যাই, নয়তো তোমারেই খুঁজি !
যেখানে তুমি শুধু আমারই কবিতা—
-------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।