নামঃ
মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তাংঃ
১৬-০৫-২০২৩ ইং।
********************
যে মিষ্টি হাসিটার ঝলকে তোমাকে
চিনেছি!
আজ সেখানে বিষাক্ত ফোয়ারা জেনেছি
।
বিশ্বাস করতেও কষ্ট হয়
এখানে মৃত্যু ভয় !এখানে ঘূর্ণি
প্রলয় !
সেই হাসিটা এখনো দেখি ! এখনো
ভাবি
এখনো খুঁজি !
কিন্তু সেই তৃপ্তিটা জেগে উঠে না
প্রাণের গভীরে,
কেন জানি মনে হয় অনেকটা বদলে
গেছো
ঠিক ছলনাময়ীর মতো-
অপলক চেয়ে দেখি এই মিথ্যে অভিনয়
বিশ্বাস করতেও কষ্ট হয়
এই লাবণ্যের ভিতরেও অসুন্দরের
চিহ্ন
লুকচোরি খেলে হায়েনাদের মতো-
যে মিষ্টি হাসিটার ঝলকে তোমাকে
চিনেছি!
আজ সেখানে বিষাক্ত ফোয়ারা জেনেছি
।
-------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।