নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তাংঃ
০৮-০৫-২০২৩ ইং।
********************
কত রূপ ধর তুমি ফুলের
কাননে !
কখনো ধবল- লাল- নীল
ভুবনে।
অহরহ বদলে যাও কত রূপ
সাজে
বুঝা সাধ্য কারো নাই
দিবা-সাঁজে।
মিষ্টি হাসির আড়ালে কত যে
ছোবল,
লুকায়ে রেখেছো তুমি বিষই
কেবল।
কত যে মুখোশ সারা নিশি
ধরি
শুভ্র তারায় তারায়—
একেই বলে চৌকুস অভিনয়
অনিমেষ
ভালবাসার আলো-ছায়ায়।
আসলেই তুমি বহুরূপী
পল্লবদলে
রক্ত ঝরা প্রাণের নীরব
বেদনায়।
কত রূপ ধর তুমি ফুলের
কাননে !
কখনো ধবল- লাল- নীল
ভুবনে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।