নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তাংঃ
১৭-০৫-২০২৩ ইং।
********************
প্রতি ভোরে সোনালী রোদ
দাও,উষ্ণতা দাও
মুক্ত হাওয়া দাও রুদ্ধশ্বাস !
এ বুক যে শুন্যতায় খুঁজে ফিরে
তোমাকে
আমিতো চাই, কি দিতে পারি বল ?
একটু তাকালেই হারিয়ে যাই সেই সব
কল্পনায়
যেখানে তুমি, শুধু তুমি !
এ চোখ যে জীবনের কবিতা, এ রাঙা
ঠোঁটের আলপনা ঠিক যেন মোনালিসার
হাসি !
শুভ্র কাঁশ ফুলের লুকোচুরি খেলায়
তুমি এক প্রাণবন্ত সমুদ্রের সফেদ
সফেন !
শত পুলকের শিহরিত পাঞ্জেরী
আমি যাত্রী হয়ে তোমার তরীতে
উঠেছি
উত্তাল জল রাশি হব পার—
তুমি কি নিবে বুকে ? এ অন্তরে বড়
দাহ !
একটু সোনালী রোদ দাও—গভীরে ঘোর
অন্ধকার !

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।