Tuesday, August 4, 2026

নিষিদ্ধ প্রণয়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**************************************

ইনসানের বুকে আজ জেগেছে ইবলিস,
ভেঙেছে রে শরীয়ত, ভেঙেছে খোদার
নিশ!
মানব আজ হারিয়েছে মানব সভ্যতা,
পশুত্বের পানে ছুটে ভুলেছে সে ভদ্রতা!
মানুষেরে মানুষ আর বলিবে কে আজ?
খুলে গেছে হায়া-শরম, খসে গেছে লাজ!

দিকে দিকে চলিতেছে মহা উৎসব
নিষিদ্ধ প্রণয়ের পঙ্কিল কলরব!
তরুণ-তরুণী আর আবাল-বৃদ্ধ-বনিতা,
পাপের সাগরে ডুবি গাইছে কুৎসিত গীতি-কবিতা!

শোনো ওরে গাফেল বশর,
খোদার আরশ কাঁপে, ঘনায়ে আসে হাশর!
কওমে লূতের সেই ঘোর পাপাচার,
সমকামিতার রূপে ফিরে এলো আবার!
পুরুষে-পুরুষে মত্ত কামনার ঘোরে,
ললনায় ললনায় পাপ-বহ্নি ওড়ে!
খোদার বিধান আজ পায়ে দলে সবে,
মহা জিন্দেগী ডুবাইছে পরাভবে!

ধর্ষণের চলিয়াছে অন্ধ প্রতিযোগীতা,
কেহ নাই বিচারক, কাঁদে আজ সীতা!
অবাধ পশুর মতো মানুষের চাল-চলন,
আনাচে-কানাচে জাগে নিষিদ্ধ পল্লী-ভবন!

পথ-ঘাটে, ঘরে-বাইরে, লোকচক্ষু অন্তরালে,
পরকীয়া-লিপ্সা নাচে মহাকালের তালে!
আশেক মাশুকের যে পবিত্র প্রেম-মহব্বত,
তাহারে জবেহ্ 'রে এনেছে লানত!

ফিরে চল্, ফিরে চল্, তওবা কর্ রে দিল,
নহিলে খোদার গজবে জিন্দেগী হইবে ঝিলমিল!
রহমতের দরিয়ায় দে রে আজ ডুব,
তবেই ঘুচিবে পাপের নিশুতি এই খুব!

--------------------------------------------------------------

No comments:

Post a Comment