Monday, August 24, 2026

নূর নবী মোহাম্মদ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**************************************************


নূর নবী মোহাম্মদ শাহে-দোজাহান,
ধরায় এলে তুমি গাহিতে খোদার শান।
তুমি আরশেরও জ্যোতি, নিখিলের মিনতি,
পাকে-রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সে দান।


মরুর বুকে ফুটিলে তুমি হে গুল--বাগ,
তব নূরে মুছে গেল নিখিলের দাগ।
গুলবাগিচায় গাহে বুলবুল সে গান,
তব নামে উথলায় আশেকী পরান।


আমিনার কোলে এলে নূরেরই আফতাব,
ঝরিয়া পড়িল যেন আসমানী শরাব।
হেরার গুহায় তুমি পেলে সে কালাম,
সৃষ্টি জগৎ গায় তব গুণগান।


ইনসান জেন-পরি গাহে তব গীত,

তব প্রেমে দুনিয়ায় জাগে নব প্রীত।
খাক--মদিনা হলো আরশ-সমান
চুমিল চরণে যার সাকল্য আসমান।


দিল-দরিয়ায় জাগে আজ মহব্বত-লহরী,
কালেমার তৌহিদে দিলে তরী তরি।
খোশ-আলাহানে দিলে ধরণীরে প্রাণ,
পাপী-তাপী সবারে করিলে পরিত্রাণ।


শামছ কমর খোঁজে তব ইশারা

তব নূরে দীপ্ত যে জড়-ধরাধাম।
দিল-রুবাবা বাজে আজ নিখিল-মাঝার,
পয়গাম এনেছ তুমি শান্তি-সুধার।


খাহেশ মিটায়ে দিলে জিন্দা দিলের,
খুশবু ছড়ালে তুমি দ্বীন-ইসলামের।
বে-খুদ হইয়া কাঁদে আশেকী হাজার,
তব দরবারে চাহি রহমত খোদার।


মদিনার ধূলি আজ চুমে সব আঁখি,
তব দরূদেরই তসবীহ জপে বনের পাখি।
নূরেরই রোশনিতে কাটে ঘোর আঁধার,
সালাত সালাম লও হে নবী মোস্তফার।

-----------------------------------------------------------------

 

No comments:

Post a Comment