Sunday, August 16, 2026

ডারউইনের বুকে বাংলার গর্জন

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

****************************************

জাগিল রে জয়-কেতন!
আজ ১৬ই আগষ্ট, ২০২৬ খ্রীষ্টাব্দ
এক স্বর্ণালী দিন!
ক্রিকেট-ইতিহাসের এক তপ্ত বিজয়-মুকুট,
গৌরব সীমাহীন!
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ রণ-বিজয়
অস্ট্রেলিয়ার খোদ তখত-তাউসের বিরুদ্ধে!
ক্যাঙ্গারু-দল ভেবেছিল বুঝি বাংলার টাইগারদের পরাভূত করিবে
স্তব্ধ করিয়া দিবে তাহাদের জয়-যাত্রাকে যুদ্ধের ছন্দে!

কিন্তু না! মিছে আশা!
বাংলার বাঘেরা গর্জে উঠেছে আজ হিংস্র থাবায়,
অদম্য প্রতাপে, অপরাজেয় বীরত্বের প্রলয়-ভাবায়!
ক্যাঙ্গারু-দর্প চূর্ণ করিয়া পরাজিত করিবেই তাহাদের
এই ছিল বজ্র-পণ,
ডারউইনের মার্লারা ওভাল স্টেডিয়ামে আজ মেতে ওঠে রুদ্র-ক্রীড়ন!
সেই অদম্য দুর্ধর্ষ অস্ট্রেলিয়াকে বধ করিল রে আজ
নাজমুল হোসেন!
হাসান মাহমুদ!
মেহেদী হাসান!
তাইজুল!
তানজিদ হাসান তামিম!
সাদমান ইসলাম!
লিটন!
মুমিনুল!
ইবাদত!
মুশফিক!
তাসকিন!
ওরা ছিন্ন করিয়া শত্রুর জাল, তুলে ধরেছে বিজয়-পতাকা
দীপ্ত, স্বাধীন!

এক টুকরো সবুজ বাংলা যেন সুদূর অস্ট্রেলিয়ার তপ্ত মাটির বুকে
জেগে উঠল সগৌরবে, মহা উল্লাসে, প্রলয়-সুখে!
ধন্য ধন্য রবে আকাশ-বাতাস মন্দ্রিল আজ,
সবাই প্রশংসা করিল বাংলার টাইগারদের
পরাইয়া দিল মাথায় বিজয়ের তাজ!
ডারউইনের মার্লারা ওভালের বুক আজ কেঁপে কেঁপে ওঠে
টাইগারদের ওই হুংকারে, মহা জয়-উৎসবে!

জয় সাধারণ নয়, জয় এক ঐতিহাসিক টেস্ট জয়!
ভাঙিয়া চুরমার করিল যত সংশয়, যত ভয়!
এই জয়ই হইবে রে আগামী দিনের মহাশক্তি,
আগামী মুক্ত-বিজয়ের অবিনাশী উৎস!
সাবাশ বাংলাদেশ!
সাবাশ বাংলাদেশ ক্রিকেট!
নিপাত যাক শত্রুর যত কুৎসার কুৎস!
স্যালুট বাংলাদেশ!
স্যালুট বাংলাদেশ ক্রিকেট দল!
তোমাদের জয়-গানে আজ উত্তাল মহা-ভূমণ্ডল!

-------------------------------------------------------------------

No comments:

Post a Comment