কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************
তোমার আগমনে
হে
মুহাম্মদ, জুড়াল
এ নিখিল-পরান,
খোশ-আমদেদ ইয়া রসূলাল্লাহ, গাহে
বিশ্ব
দরূদ-ও-গান।
আসমঁা-জমিন নূরে নূরে
উজল,
আরশে
জাগে
খুশির
বান,
গুলশানে আজ
ফুটল
কুসুম,
বুলবুলি গায়
খোশ-আহান।
আমিনার
কোলে
ও কে হাসে রে,
যেন
মূর্ত
চাঁদের
জোছনা,
মরুর
বুকে
আজ
বইল
দখিন-হাওয়া, ঘুচল নিখিল-বেদনা।
ফেরেশতারা গায়
তসলিমাত, ঝরে
তসবীহ-র মালিকা,
সুবহে-সাদিক হাসে নূরের
হাসিতে,
জাগে
গুল-বাগিচা।
হেরা
গুহা
হতে
নেমে
এলো
আজ
মহা
আল-কুরআনের বাণী,
'ইকরা'
ধ্বনিতে মুখরিত
হলো
নিখিল
বিশ্বখানি।
জিবরাইল (আঃ)
এনেছেন
ওহী
আল্লাহর বাণী
মধুর
সুরে,
মিথ্যার জাল
ছিন্ন
হলো
সত্যের
আলোয়
তিমির
পুরে।
তুমি
এলে
হে
দোজাহানের দুলাল,
রহমতের
পিয়ারা,
আঁধার
ভুবনে
তুমিই
খোদায়ী
হিদায়াতের ধ্রুবতারা।
চাঁদ-সুরুজ আজ কুর্নিশ করে
তোমারি
নূরানী
বয়ানে,
মিষ্টি
মধুর
প্রেম-সুধা ঝরে তোমারি
পাক
জবান
হতে।
ঐশ্বরিক এই
কালামের নূরে
ধন্য
হলো
যে
মানবজাত,
আইয়ামে
জাহেলিয়াত কেটে
হলো
এক
নতুন
সুপ্রভাত।
জীবন্ত
কিতাব
আল
কুরআন,
বুকে
যার
অফুরান
আলো,
তোমার
উম্মত
সেই
আলোকেই
চিরদিন
বেসেছে
ভালো
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment