কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
কাপাসিয়া,গাজীপুর
********************************************
গর্ভধারিণী মায়ের
মাথায়
পড়লো
আঘাত
সজোরে!
রক্তাক্ত মা
লুটিয়ে
পড়লো
মেঝেতে,
চোখে-মুখে তার আতঙ্কের ঘোর,
দরিদ্র
মা
এই
চিকিৎসার টাকা
পাবে
কোথা
রে?
সংসার
আজ
তছনছ,
ভাঙা
ভাঙা
ঘোর!
ছেলে কারো
কথা
শোনে
না,
শুধু
নেশার
টাকা
চায়!
টাকা
না
পেলেই
তেড়ে
আসে,
পিতাকে
দৌড়ায়,
মাতাকে
মারে,
চুরি,
ডাকাতি,
রাহাজানি—সে
যে
বখাটে
এক
দানব,
তার
পৈশাচিকতায় স্তব্ধ
মানব!
কাপাসিয়ার রাওনাট
গ্রাম,
আর
ওই
দুর্গাপুর,
আজ
যেন
এক
ভয়ানক
মৃত্যুপুরী!
অলি-গলি সব মাদকের
রাজ্য,
এখানেই
চলে
চাঁদাবাজি, দখলবাজি, চুরি
আর
ডাকাতি।
পথঘাটে
আজ
কেউ
নিরাপদ
নয়,
লেখাপড়া চুকে
গেছে
যুবসমাজের,
কিশোর
গ্যাং-এর সংখ্যা বাড়ছে
জ্যামিতিক হারে,
সমাজ
আজ
নিয়ম
মানে
না
কোনো
বারে!
মাদকসেবীদের ভয়ে
কেউ
মুখ
খোলে
না,
সবাই
কাঁপে
ত্রাসে,
ওদের
সিন্ডিকেট বিশাল
বড়,
বখাটেদের হাতে
কিশোরীরাও আজ
নিরাপদ
নয়
এই
দেশে!
স্থানীয় মানুষ
আর
সামলাতে পারছে
না
এই
উগ্রতা,
ধ্বংস
আর
অধঃপতনের এই
করাল
গ্রাস!
তাই
থানা
ও পুলিশ প্রশাসনের কাছে
তীব্র
আকুতি—
জেগে
ওঠো
হে
রাজদণ্ড, নাও
দ্রুত
আইনি
ব্যবস্থা!
নইলে
দুর্গাপুরের যুবসমাজ ছাই
হয়ে
যাবে,
বাঁচাও
রে
এই
সোনার
দেশ,
ভাঙো
এই
নরকের
রাস্তা!
----------------------------------------------------------------------
No comments:
Post a Comment