কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************
মক্কা-মহির বক্ষ চিরিয়া
জাগিল নতুন ছন্দ-লহরী,
মিটিল নিখিল আঁধার-শর্বরী,
জাগিল পুণ্য-প্রহরী!
তৌহিদের ঐ ঝঙ্কার-রোলে
বাত্তিল সব হইয়াছে ফানা,
দিল-দরিয়ায় বাঁধ ভাঙিয়াছে,
মানে না রে কেউ মানা!
খুশির তুফানে কাঁপিল গগন,
धরণী মাতিল হিল্লোলে,
আজ ঈদে মিলাদুন্নবীর শুভ
পয়গাম ঐ দোলে!
চূর্ণ হইল কায়সার-কিসরার
দর্প-দৃপ্ত শান-শওকত,
ভেঙে প’ড়ে আজ জালিমের তখত,
দুনিয়া পাইল নাজাত!
আরব-মরুর বালুকার চরে
নামিয়াছে আজ আলোর নির্ঝর,
মুছিল মলিন নিখিল-অধর,
ভাসিল রে বিশ্বচর!
বীর ওমরের সেই হুঙ্কার,
আলীর হাতের জুলফিকারের জ্যোতি,
আশেক-হৃদয়ে জাগায় শকতি,
নাশিতে পাপের গতি!
লাখো দরূদের মালা গেঁথে আজ
সালাম জানাই প্রভুর পায়,
খালেদের মতো তেজে বলীয়ান
উম্মত মাতে মহিমায়!
বেলাল বীরের আজানের রবে
মিনার-মেহরাব উঠিল কাঁপিয়া,
মিথ্যা-কুহক-পাষাণ-প্রাচীর
যায় রে ওরে ভাঙিয়া!
বঞ্চিত শত নিপীড়িত বুকে
জাগিল মধুর খোদার ফরিয়াদ,
রক্তে আবার রণ-ঝঙ্কারে
বাজুক বদরি নিনাদ!
ছিঁড়ে গেছে আজ দাসত্ব-পাশ,
খতম হইল রে তামস-ভার,
ইনসাফের এই মহাসংগ্রামে
তুমিই শ্রেষ্ঠ তলোয়ার!
লিল্লাহিল হামদ! গাহে
বিশ্বচর,
মিটলো ভীরুর হাহাকার,
ইসলামেরই জয়-কেতন ওড়ে,
এল শাহে-আমীনের তাজদার!
--------------------------------------------
No comments:
Post a Comment