কলমেঃ
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************
নামাজ
ছেড়ে
দিও
না
হে
মুমিন,
ভুলো
না
আপন
রব্বেরে,
সিজদাহ্-কুঁড়িতে ফোটাও
ফুল,
সুবাস
ছড়াও
এ আখেরে।
উদাসীনতার খোলস
ছিঁড়ে,
ছোটো
মসজিদের ঐ মিনারে,
দিল-পিঞ্জর সঁপে দাও
আজ,
দয়াময়
সেই
গাফফারে।
নামাজ
ছেড়ে
দিও
না
হে
মুমিন,
ভুলো
না
আপন
রব্বেরে।
ফজরের
ঐ নূরের আলোয়, জাগো
মুসাফির দিল-মেহমান,
তিমির-রজনী ফাড়িয়া গাও,
দয়াল
প্রভুরই গুণগান।
আশেক-হৃদয়ে জ্বেলে নাও
আজ,
ইশকেরই
এক
পাক
চেরাগ,
জোহরের
বেলা
ধুয়ে
নাও
মনে,
যত
ছিল
কালো
রেশ-দাগ।
তাসবিহ্-হাতে
জিকির
তোলো,
কাটাও
পাপের
ঐ শর্বরী,
খোদায়ী
নূরে
ভরুক
তনু,
খতম
হোক
সব
চাতুরী।
আছরের
ঐ সায়াহ্ন বেলা, ডাকে রে
তোমায়
ওরে
উদাস,
মাগরিবের ঐ রাঙা আলোয়, করো
তওবারই
হাহুতাশ।
ইশার
নামাজে
সমর্পণ
করো,
জীবনের
সব
দুখ-ভার,
রহমতেরই দরিয়া
নামিবে,
খুলিবে
জান্নাত-দুয়ার।
সেজদাহ্-মাঝে
লুটিয়ে
কাঁদো,
ওরে
ও গাফেল দিল-নাদান,
আঁখিজলে ধুয়ে
নাও
কলঙ্ক,
গাও
তাওহীদেরই জয়গান।
আরশ-কাঁপানো মোনাজাতে চাও, খোদার পাক
সেই
দিদার,
আখেরাতের ঐ কঠিন দিনে, রাসুল
করিবেন
পারাপার।
মুমিনের মিরাজ
এই
যে
নামাজ,
নূরেরই
এক
তাজ
ওরে,
গোরের
ঐ আঁধার ঘরে, এই
নামাজই
তো
আলো
করে।
নামাজ
ছেড়ে
দিও
না
হে
মুমিন,
ভুলো
না
আপন
রব্বেরে,
সিজদাহ্-কুঁড়িতে ফোটাও
ফুল,
সুবাস
ছড়াও
এ আখেরে।
-------------------------------------------------
No comments:
Post a Comment