বৃহস্পতিবার, অক্টোবর ০১, ২০২৬

অনুপম প্রেম (গান)

 

অনুপম প্রেম
কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

--------------------------------------------------

কখনো কি ভেবেছো...
কেউ একজন তোমাকে ভালোবেসে—
নিজেকেই হারিয়ে ফেলেছিল?

হৃদয়ের প্রতিটি স্পন্দনে
যে তোমার নাম লিখেছিল...
সে আজও তোমাকেই খুঁজে ফেরে।

তুমি কি তার কিছু...
অনুভব করেছো?

কবির কবিতা তুমি,
প্রেমের তীর্থ আমার,
হৃদয়ের স্পন্দন হতে
তোমাকেই রচি বারবার।

তোমাকে লিখতে গিয়ে আমি
হারিয়েছি নিজেকে,
কী যে তুমুল উল্লাসে
ডেকেছি শুধু তোমাকে।

প্রতিদিন অতুল শিহরণে
কাব্য রচি নিরবে,
শব্দের সম্ভারে তোমায় খুঁজি
হৃদয়ের উপন্যাসে।

তুমি কি তার কিছু...
অনুভব করেছো?


মৌলিক প্রেমের চেয়ে
নিখুঁত স্থপতি কি আছে?


আছে কি... আছে কি...


তোমার আঁকা সেই ছবিতে
দেখেছি হৃদয়ের পটভূমি...


হৃদয়ের পটভূমি...


জেনেছি—প্রেমের চিত্রশিল্পী তুমি...

তুমি আমার অনুপম প্রেম,
আমার বুকের গোপন ক্ষত,
তুমি ছাড়া এই হৃদয় যেন
অন্ধকারে নিঃসঙ্গ পথ।

তুমি আমার অনুপম প্রেম,
তুমি আমার শেষ প্রার্থনা,
তোমায় পেয়ে হারিয়েছি আমি,
তোমায় হারিয়ে—
হারাইনি ভালোবাসা।

ভালোবাসা—আ—আ...

 

তোমার আঁকা ছবিগুলো
আজও কি মনে পড়ে?
কত নির্লোভ ভালোবাসা
রেখেছিলে হৃদয় জুড়ে।

তুমি যে ছবিটি এঁকেছিলে
আমার মনের পাতায়,
আজও তারই রং লেগে আছে
নিঃসঙ্গ রাতের ব্যথায়।

তুমি কি জানো—
কতটা ভালোবেসেছিলে?


জানি না...


কতটা হারিয়েছিলে?

শুধু জানি...
তোমাকে হারিয়েছি।

শুনেছি ভালোবাসার মাঝে
ভালোবাসা নেই,
তবুও কেন তোমার স্মৃতি
আমায় ছেড়ে যায় না কোনোদিনই?

ভালোবাসার শিল্পী আজ
ভালোবাসার শূন্যতায়,
বিরহের তুলি হাতে নিয়ে
বেদনার ছবি আঁকে নিরালায়।

তপ্ত হৃদয়ের এ্যালবামে
কত ছবি জমে আছে,
প্রতিটি ছবির চোখের জলে
তোমার মুখটি ভাসে।

এক হৃদয়ের দরখাস্তে
তোমাকে চিনেছি...

চিনেছো আমাকে...

ভালোবাসার কবিতায়
লিখেছি—

তুমি আমার...

আমি কি তোমার?

শুধু আমার...

শুধু তোমার...

তুমি আমার অনুপম প্রেম,
আমার বুকের গোপন ক্ষত,
তুমি ছাড়া এই জীবন যেন
অচেনা এক নিঃসঙ্গ পথ।

তুমি আমার অনুপম প্রেম,
আমার চোখের শেষ অশ্রু,
তোমায় পেতে চেয়েছিল যে মন—
আজ সে মনই বড় নিঃস্ব।

তুমি কি তার কিছু অনুভব করেছো?

তুমি কি কোনোদিন বুঝেছো?

কতটা ভালোবেসেছি তোমায়...

কতটা হারিয়েছি তোমায়...

 

এক হৃদয়ের দরখাস্তে
আজও লেখা আছে—

তুমি আমার...

শুধু আমার...

তুমি সে আমার...

অনুপম প্রেম...

অনুপম... প্রেম...

----------------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

আঁধার কবর

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ********************************** আঁধার কবরের শিয়রে দাঁড়ায়ে কাঁদে রে অভাগী প্রাণ...