বুধবার, মে ১৩, ২০২৬

প্রভূর রাহে চল হে মুসাফির

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

******************************
প্রভূর রাহে চল হে মুসাফির, ভাঙো মায়ার এই বাঁধন,
দিলের মাঝে জ্বালিয়ে নাও তৌহিদেরই নূরের রওশন।
দুনিয়া তো এক মুসাফিরখানা, থাকবে না কেউ চিরদিন,
আখেরাতের পাথেয় নে রে, ফুরায় যে তোর আয়ু-ঋণ।


নামাজ-রোজার তশবিহ হাতে জাগো রে তুই শেষ রাতে,
অশ্রু ঝরাও প্রভুর স্মরণে, সিক্ত করো এ নয়ন।
মাশুক তোমার রহমান রহিম, তুমি তো তাঁর খাঁটি আশেক,
সিজদাহ্ মাঝে সঁপে দাও প্রাণ, দূর হবে সব সংকটন।


ধন-দৌলত আর শান-শওকত, সবই তো ভাই মিছে মায়া,
কবরের ওই আঁধার ঘরে রবে শুধু নেকির ছায়া।
রাসূলের ওই নূরের বাণী বুকেতে তুই বেঁধে নে,
মদিনার ওই পাক হাওয়াতে জুড়াবে তোর এই জীবন।


প্রভূর এই সত্য কালাম, শোনো রে হে মোমিন ভাই,
আল্লাহ নামের জিকির বিনে এ সংসারে মুক্তি নাই।
মরণ যেদিন আসবে দ্বারে, হাসিমুখে দিও জান,
প্রভুর প্রেমে বিলীন হয়ে সার্থক করো এ জীবন।

------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...