কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
হে স্বাধীন মা!
অজস্র
প্রাণের বিনিময়ে কেনা
এক
টুকরো
রক্তিম
শাড়ি—
সেখানে
আজ
কেন
পচনের
দাগ?
কেন
বারবার
মুখ
ফিরিয়ে
নাও?
কেন
মুক্তির উৎসবেও
কান্নার রোল
থামে
না?
আমরা
কি
অভিশপ্ত?
নাকি
আমরাই
আমাদের
অভিশাপ!
শুনেছি তোমার
জন্মলগ্নে আকাশ
কাঁপানো জয়ধ্বনি ছিল,
দেখেছি
তোমার
বুকে
মানচিত্র আঁকতে
লাখো
লাখো
প্রাণ
বলিদান—
তবু
আজ
কেন
এত
দ্বিধা?
কেন
স্বাধীনতার গায়ে
বিভেদের ক্ষত?
কেন
আজও
রাজপথে
রক্তের
আল্পনা?
হে মা!
যে
স্থপতিরা তোমায়
তিল
তিল
করে
গড়েছিল,
কেন
তাদেরই
বুকে
বিঁধলো
ঘাতকের
তপ্ত
বুলেট?
কেন
দুর্নীতির উইপোকা
কুরে
কুরে
খাচ্ছে
তোমার
মেরুদণ্ড?
গুম,
খুন,
ধর্ষণ—
একি
তবে
তোমার
ললাটের
চিরস্থায়ী টিপ?
বিচক্ষণ দেশদ্রোহীরা আজও
তোমার
বুকে
দাপিয়ে
বেড়ায়,
উগ্রবাদের বিষবাষ্পে নিশ্বাস বন্ধ
হয়ে
আসে
অসাম্প্রদায়িকতার।
রাজার
প্রাসাদ আর
প্রজার
কুঁড়েঘরের দূরত্ব—
আকাশ
আর
পাতালকেও হার
মানায়!
গণতন্ত্র কি
তবে
কেবল
অভিধানের শব্দ?
অর্থনৈতিক মুক্তি
কি
তবে
শুধু
শাসকদলের শ্লোগান?
বলো মা,
কোথায়
সেই
বাক
স্বাধীনতা?
বিচারহীনতার এই
অন্ধকার গহ্বর
থেকে
কবে
মুক্তি
মিলবে?
মিথ্যা
মামলা
আর
জেলের
শিকল
কি
তবে
এ প্রজন্মের অলঙ্কার?
মবতন্ত্রের তান্ডবে কেন
বিচারক
আজ
অসহায়
রাজপথ?
কেন
মুছে
দেওয়া
হচ্ছে
তোমার
স্মৃতিচিহ্ন?
হে কালজয়ী
জননী!
আমরা
আর
মরীচিকার পেছনে
ছুটতে
চাই
না,
আমরা
চাই
না
এই
নৈরাজ্যের শ্মশানে স্বাধীনতার মরা
কান্না।
বেকারত্বের হাহাকার আর
ভয়ভীতির দেয়ালে
পিঠ
ঠেকে
গেছে
আমাদের—
বিপ্লব
তবে
কি
আসবে
না
আর?
জাগবে
কি
না
সেই
খাঁটি
দেশপ্রেম,
যা
ধূলো
মুছে
তোমায়
করবে
শুদ্ধ?
আমরা অভিশপ্ত নই
মা!
আমরা
কেবল
তোমার
সেই
অবাধ্য
সন্তান,
যারা
তোমার
মুক্তি
তো
চেয়েছিল, কিন্তু
রক্ষা
করতে
শেখেনি।
দাও
মা,
ফের
দাও
সেই
তেজোদীপ্ত ডাক—
যেন
সব
জঞ্জাল
মুছে
আমরা
বলতে
পারি:
"জয়
তোমারই
হোক,
হে
প্রিয়
স্বাধীন বাংলা!"
-------------------------------------------------------------
No comments:
Post a Comment