Thursday, May 21, 2026

মৃতের প্রশংসা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

****************************************

যে জন গিয়েছে চলে মরণের ওপারে,
কিসের গ্লানি আর কিসের নিন্দা তারে?
সে তো সমর্পিত আজ বিধাতার রোষে কিম্বা নেয়ামতে,
মোরা শুধু সাক্ষী রবো তাহার রেখে যাওয়া পথে।

শোনো ওহে দুনিয়াদার
করো যদি তার গুণের প্রশংসা উচ্চকণ্ঠে বারংবার,
তবে খোদাতালা খোশ হয়ে লিখে দেন জান্নাতেরই পরোয়ানা,
তার রহমতের দুয়ার তখন হয় না কভু মানা।
আর যদি হলাহল উগরে দাওছড়াও মিছে গিবত,
জাহান্নামের অগ্নি-শিখা তার তরে হয় নিয়ত।

কাহারে গালি দাও?
সে তো গেছে চলে তার কর্মফলের দেশে,
হিসাব চুকিয়ে নিতে মাটির চাদরে মিশে।
তুমি অধমতার দোষ খুঁজো না আর,
খোঁজো তার সেই পুণ্যটুকুন, যা ছিল অলংকার।

বলছি শোনো বারে বারে
মৃতের দোষারোপে থেকো হুশিয়ারি অতিশয়,
নিন্দার বিষবাণে নিজেরি ইমান হয় যে পরাজয়।
তার ভালো কাজটুকু তুলে ধরো আজ সবার মাঝে হাসি,
মৃতের তরে ছড়াও শুধু প্রেমেরই রাশি রাশি।

সবাই তো যাবে শেষে সেই মাটির কবরে,
গুনগান গেয়ে যাওরবে না কেউ চিরকাল এই নশবর শহরে।

--------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment