Wednesday, May 13, 2026

তোমারি তালাশে (হামদ)

 তোমারি তালাশে (হামদ)

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া, গাজীপুর
***************************************
নিঝুম রাতে একলা কেঁদে ডাকি যে তোমায় প্রভু,
পাপিষ্ঠ এই বান্দারে কি ত্যাগ করিবে কভু?
তোমারি নামের মালা গেঁথে কাটে যে আমার দিন,
আমি যে অধম, তোমারি করুণায় চিরকাল ঋণী, ঋণ।
ফুলবাগানে ভ্রমর যেমন খোঁজে ফুলের ঘ্রাণ,
তেমনি আমি খুঁজছি তোমায়, ওগো মোর মেহেরবান।
আকাশের ঐ নীলিমাতে দেখি তোমারি ছায়া,
জগতজুড়ে বিছিয়ে রেখেছ কী মায়ার মখমল মায়া!
বলো না দয়াল, কবে হবে শেষ এই বিরহের রাত?
কবে দেখা দিবে নূরের ঝলকে, ধরবে অভয় হাত?
মানুষের ভিড়ে একা আমি হতাম যদি বনচারী,
তোমারি জিকিরে মজে থাকতাম সব কাজ করি আড়ি।
দুনিয়ার এই মিছে খেলায় মজেছি কত যে ভুলে,
তাকিয়ে আছি তোমার পানে— দয়ার দুয়ার খোলো।
তৌহিদ আমার চোখের জ্যোতি, ঈমান আমার প্রাণ,
গাই যেন সদা তোমারি দেওয়া সাম্য ও মুক্তির গান।
কবে যে মদিনার মুসাফির হবো, কবে মিটবে এই আশ,
তোমারি প্রেমে ধন্য হোক এই অধম দাসের তনুবাস।
গোলামের এই আরজি শোনো— ওগো ও পরওয়ার,
হাশরে আমায় ঠাঁই দিও তুমি, দিও রহমত-সার।
-----------------------------------------------------
১০-০৫-২০২৬

No comments:

Post a Comment