কলমেঃ
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************
মিছে এই দুনিয়ার
শান-শওকত, মিছে এই রাজত্ব,
দোলনা হতে কবর মাঝে— মৃত্যুই কেবল সত্য।
সে যে এক অবিনাশী নূরের তলোয়ার,
ভাঙিবে মায়ার কেল্লা, ঘুচাবে অহংকার।
সময় হলে আসবে সে যে খোদারই ফরমান লয়ে,
যাবে রে রুহু উড়ে চির-মাশুকের
দেশে ধেয়ে।
দোলনাতে এল
শিশু
শুনি
তৌহিদের আজান,
শুরু
হলো
জিন্দেগির আখেরাত
পানে
টান।
শৈশবের
ধূলিখেলো, যৌবনেরই শান,
ভুলে
গেলি
ওরে
মন
তকদিরের বয়ান।
আজরাইল
আসিবে
যখন
লয়ে
মরণ-দূত,
বুঝিবি
সেদিন
তুই—
খোদার
হুকুমই
ধ্রুব।
দিল
না
সে
সময়
কোনো,
শুনিল
না
বারণ,
ছিন্ন
করিল
নিমেষেই দুনিয়ার এ বন্ধন।
রুহুর
সে
খাঁটি
আশেক,
করিবেই
আলিঙ্গন,
মাটির
এই
কায়া
ছেড়ে
হবে
ফানা
এ জীবন।
কাফনের
শ্বেতবাসে সাজাইবে শেষ
সাজ,
ফুরাইবে এ ধরণীর যত খেলা,
যত
কাজ।
কবরের
ওই
আঁধার
ঘরে
একাকী
যখন
রবে,
আশেক
আর
মাশুকের মিলন
তো
তবেই
হবে।
নজরুলের সুরে
জাগে
আধ্যাত্মিক এই
আর্তনাদ,
লা-ইলাহার জিকিরে দিও
মরণেরই
স্বাদ।
দোলনা
হতে
কবর
পর্যন্ত সাঙ্গ
হলো
সব
নাট্য,
রুহু
লয়ে
গেল
প্রেমিক— মৃত্যুই কেবল
সত্য।
-------------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।