সোমবার, মে ২৫, ২০২৬

শিশুরা কেন নিরাপদ নয়?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***********************************

ওরে নরপশু, শোনো—
বাহ্যিক লেবাসে তোকে মানুষ চেনায় না কেউ,
তোর কলবের ভেতর আজ কামনার উত্তাল ঢেউ!
পবিত্র পোশাকে শরীর ঢেকেছিস ঠিকই,
অথচ মনের গহীন কোণে নোংরামির সবটুকুই লিখেছিস।

মেয়ের পোশাক নয়, দায়ী তোর ওই কুপ্রবৃত্তি,
তোর নফস আজ অন্ধ, নেই কোনো অনুভবের শক্তি।
কেন ছোট্ট মেয়েটির কান্না তোকে থামায় না?
কেন শিশু ছেলেটির আর্তনাদ তোর কানে পৌঁছায় না?

বলৎকার আর ধর্ষণের মিছিলে আজ এই বাংলা রক্তাক্ত,
বিবেকের আয়নায় আমরা সবাই আজ পাপিষ্ঠ আর অশক্ত।
হায়েনা ঘুরে বেড়ায়—
কখনো শিক্ষকের বেশে,
কখনোবা পরিচিত মানুষের ছদ্মবেশে।
মাদ্রাসা, স্কুল কিংবা ঘর—
কোথাও আজ শিশুদের শান্তি নেই, সব আজ পর!

রাষ্ট্রের কাণ্ডারী, তুমি কি দেখতে পাও না?
বাবার চোখে ভয়, মায়ের কান্নায় কি তোমার মন গলে না?
এ কেমন স্বাধীনতা? এ কেমন এক দেশ?
যেখানে শৈশব হওয়ার আগেই সব হয়ে যায় শেষ!

ছোট ছোট প্রাণগুলো আজ গুম আর খুনের শিকার,
মানবতা আজ ডুকরে কাঁদে, স্তব্ধ এই চরাচর।
শুদ্ধ করো তোমার নফস, পবিত্র করো মন,
নইলে এই জনপদ হবে কেবলই এক শ্মশান অঙ্গন।

আমরা বিচার চাই,
আমরা শিশুদের জন্য একটু মুক্ত আকাশ চাই,
হায়েনামুক্ত এক নিরাপদ বাংলাদেশ চাই।

--------------------------------------------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

শুভ স্বাগতম হে প্রধান অতিথি

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা , রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ***************************** শুভ আগমন , শুভ আগমন , হে প্রধান...