কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************
শোনো হে
গাফেল
প্রাণ,
মৃত্যুর দূত
শিয়রে
তোমার,
গাহে
মরণের
গান।
আসবে
না
সে
জানিয়ে
বার্তা,
দিবে
না
কোনো
ছাড়,
নিমেষেই হবে
রুদ্ধ
তোমার
নিশ্বাসের এ দ্বার।
তুমি বলবে,
‘স্বপ্ন
বাকি,
সন্তান
বড়
একা’,
যমদূত
বলবে,
‘হুকুম
হয়েছে,
হবে
না
আর
দেখা’।
মালিকের ওই
অমোঘ
আদেশে
কাঁপবে
তোমার
কায়া,
ছিঁড়ে
যাবে
সব
দুনিয়াবি মোহ,
মিছে
পৃথিবীর মায়া।
কোথায় তোমার
অর্থের
দম্ভ?
কোথায়
শৌর্য-বীর্য?
কবরে
তোমার
সঙ্গী
হবে
না
শান-শওকত, ঐশ্বর্য।
যাদের
লাগি
করলে
গুনাহ,
রক্তে
রাঙালে
হাত,
তারাই
তোমায়
শুইয়ে
দিবে—
কবরে
আঁধার
রাত।
কেন এতো
জিঘাংসা বলো?
কেন
এতো
হানাহানি?
এক
পলকেই
শেষ
হয়ে
যাবে
অবাধ্য
এই
বানি।
প্রভূর
গোলাম
হতে
কি
পেরেছো?
চিনেছো
কি
রেহমান?
নাকি
শুধুই
নফসের
তরে
বিলাইলে নিজ
জান?
একাকী সফর,
সঙ্গীবিহীন, শুধু
আমলের
ঝুলি,
হাশরে
বিচার
করবেন
তিনি,
দেন
না
যা
পাঠ
তুলি।
এখনো
সময়,
সিজদায়
ঝরো,
মোছো
গুনাহের দাগ,
মাবুদের পথে
সঁপে
দাও
প্রাণ,
নিভে
যাক
সব
রাগ।
[1]
জেগে ওঠো
আজ
মরণ
আসার
আগে,
পরপারের পাথেয়
জোগাও
গভীর
অনুরাগে।
----------------------------------------------
No comments:
Post a Comment