বুধবার, মে ২০, ২০২৬

শান্তির পয়গাম

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*****************************************

সেবা করো মাতা-পিতার,
তবেই লভিবে সন্তানের ভক্তি—শোধ হবে সব ঋণ,
ঘুচিবে তিমির আঁধার!
পঙ্কিল কাজে ডুবিও না কভু, ত্যাজো অশালীন বেশ,
তবেই আল্লাহ করিবেন রক্ষা
তব জায়ার পুত-পরিবেশ।

সাবধান!
বিবাদ সে তো সর্বনাশী হুতাশন,
ঈমানী শৌর্য দগ্ধ করিয়া করে সে ধর্ম-হনন।
ঝগড়া-ফ্যাসাদ বিনাশ ঘটায় সকল পুণ্য-জ্যোতি,
ভুল বোঝাবুঝি মিটায়ে আনো
শান্তির শুদ্ধ অতি।

জানিও রে মন,
নফল নামাজ, কঠোর রোজা আর অঢেল সাদাকা-দান—
তাহার চেয়েও শ্রেষ্ঠ যে অতি
বিবাদ মিটানো মিলন-গান।
দুই হৃদয়ের কলহ ঘুচায়ে যে জন শান্তি আনে,
খোদাতালা নিজে তৃপ্ত হইবেন
তাহার ত্যাগের টানে।

----------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

শুভ স্বাগতম হে প্রধান অতিথি

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা , রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ***************************** শুভ আগমন , শুভ আগমন , হে প্রধান...