Monday, May 18, 2026

তুমি কি জনতার শাসক?

 

তুমি কি জনতার শাসক?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

***********************************

ওরে ভণ্ড মুসলিম!
তসবিহ হাতে জালিয়াত!
রাজার গদিতে বসিয়া করিস মানুষের রক্তে হোলি?
প্রভুর ইসলাম সাম্য এনেছে, দেয়নি তো জুলুমের ছাড়
তবে কেন আজ গদি বাঁচাতে করিস জনতার হক সাবাড়?
তুই কি শাসক?
না নাতুই রক্তখেকো পিশাচ!
তোর তখত-তাউস টলমল করে, ঘনায়মান তোর বিনাশ।

শোনো ওরে জালিম শাসক!
শোনো ওরে খুনি!
তোর পতন-ঘণ্টা আজ বাংলার ঘরে ঘরে শুনি।
কোরআন বলে ইনসাফ, সুন্নাহ বলে নীতি
আর তুই শিখিয়েছিস লাঠি-গুলি-গ্যাসের বিষাক্ত প্রীতি?
লুণ্ঠনকারী!
ফ্যাসিবাদী!
মব-তন্ত্রের হোতা
তোর ইশারায় কেন রাজপথে মরে নিরপরাধ জনতা?

কেন কেড়ে নিলি ভোটাধিকার?
কেন মানুষের মুখ বন্ধ?
তোর সাঙ-পাঙ্গরা আজ কেন স্বার্থের অন্ধ?
কবির কলম বেঁধেছিস?
কণ্ঠ রুখবি কার?
রক্তের কালিতে আজ মহাকাব্য লিখবে কারাগার!
ভিনমতের মানুষ মানেই কি তোর তলোয়ারের লক্ষ্য?
ইসলাম কি দিয়েছে অনুমতি বিদীর্ণ করতে মজলুমের বক্ষ?

দেশবিরোধী চুক্তির দামে বেঁচে দিলি মা আঁচল?
চাঁদাবাজ তোরা!
স্বৈরাচারী তোরা!
ক্ষমতার মোহে পাগল!
আজ জনতা কেন ভয় পায়? কেন কাঁপে ডর-ডোরে?
তোর শাসনের বিষবাষ্প কেন মানুষের শ্বাস কাড়ে?
শোনো ওরে জালিম
তোরে চেনে না ইসলাম, চেনে না এই পবিত্র মাটি
তোর কপালে লেখা আজ লাঞ্ছনা আর নরকের খাঁটি!

জাগো হে মুসলিম!
জাগো হে মজলুম!
জাগো হে বিপ্লবীরা
ভেঙে ফেলো এই মিথ্যে শাসনের নিগড় জঞ্জিরা!
ইসলাম মুক্তি এনেছে, আনেনি পরাধীনতা
খতম করো এই শয়তানি রাজ, আনো জনতার স্বাধীনতা!
যে শাসক হরে অধিকার
সে তো পাপিষ্ঠ পাষণ্ড!
বিপ্লবের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে করো তারে খণ্ড-বিখণ্ড!

----------------------------------------------------------

 

No comments:

Post a Comment