স্বদেশের আত্মাহুতি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*******************************************
ওরে ওরে ভীরু কান্ডারী, একি শুনি তব পিঞ্জরে?
স্বাধীন দেশের রক্ত-নিশান কি আজ নিলাম হয় বর্বরে?
যেই মাটিতে শহীদ-গাজীর তপ্ত লহু মেশা,
সেথায় কেন ‘মৌসুমী’ শাসকের আজ গোলামীর এই নেশা?
একি মুক্তি? একি স্বাধীনতা? ওরে ওরে ভণ্ড বীর,
বিকিয়ে দিলি আমার সোনার দেশের আকাশ-মাটি-নীর?
যেই দলিলে ‘মার্কিন সার্টিফিকেশন’ সার্বভৌমত্বে হানে আঘাত,
সে দলিল কি স্বাধীন জাতির? ওরে আত্মঘাতী ম্রিয়মাণ ঘাত!
বোয়িং কেনার আবশ্যিকতায় কেন ঋণের রশি গলায়?
কৃষিপণ্য আর জ্বালানি এখন কেন বিদেশের ইশারায়?
দেশী খামারিরা পথে বসে আজ, কৃষকের চোখে জল,
রাজস্ব হারিয়ে দেশ কি তবে হবে বিদেশের পদতল?
ডেটা আর সাইবার সার্বভৌমত্ব কি আজ পণ্যের হাটে বিক্রি?
প্রতিরক্ষার গোপন কথা কেন পরের কাছে চাস ভিকিরি?
গোয়েন্দা তথ্য পাচার করে কি দেখাস স্বাধীনতার ভেল্কি?
পররাষ্ট্রের স্বাধীনতা কি আজ বিদেশের দাসখতে জিম্মি?
ওষুধের দাম আকাশ ছোঁওয়ালি, সাধারণের হাঁসফাঁস প্রাণ,
তোর কাছে কি এটাই তবে স্বদেশের মুক্তির গান?
কেন সংসদে উঠল না এই আঁধার রাতের চুক্তি?
জনতার রায়হীন এ দলিলে কোথায় দেশের মুক্তি?
কেন সায় দিলি? কেন সইলি? কেন মাথা করলি নত?
যাঁরা চায়নি স্বদেশ, তাদের পায়ে কেন এই আত্মক্ষত?
শোন রে শাসক, ইতিহাস তোকে কক্ষনো ক্ষমা দিবে না,
জনতার এই ক্রোধের আগুন দমে থাকতে জানে না!
আজি ছুঁড়ে ফেলে দাও ঐ মরণ-চুক্তি, ঐ গোলামি শৃঙ্খল,
জাগুক আবার স্বাধীন বাংলার অগ্নিবীণার অতল।
শির নেহারি আমারি নত হয় ঐ বিদেশীর উদ্ধত শির—
তবে তুই কেন আজ হীনন্মন্যতায় নুয়ে পড়িস রে কান্ডারী অধীর?
-----------------------------------------------------------------------
No comments:
Post a Comment