Tuesday, May 19, 2026

জুয়ার আসর

 জুয়ার আসর

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**************************************

জাগো রে জোয়ান! জাগো তৌহিদী জনতা!
শয়তানি অ্যাপের নেশায় বিকাস কেন তোর স্বাধীনতা?
হাতে স্মার্টফোননাকি ওটা মরণ-ছুঁড়ি?
জুয়ার আসর!
উড়ছে সেখানে তোর ইমানের ধুলো-মুড়ি।
কোটি যুবকের রক্ত শুষে অনলাইন
ওরে ভাই,
জুয়ার আসর দিবে না কভু আল্লাহর কল্যাণ!

তাকবীর দাও! হুঙ্কার ছাড়ো!
জুয়ার আসর ভাঙতে এবার সত্যের মশাল ধরো।

রিজিক দাতা তো রাব্বুল আলামিন, তাঁর কাছে হাত পাতো,
কেন রে তুই জুয়ার আসর সাজিয়ে নরকে ভাসাতো?
তোর ঘামের টাকা,
তোর হকের রুজি
ডাকাত লুটে নেয়,
জুয়ার আসর পেতে আজি তুই করিস কার অক্ষয়?
শর্টকাট যেজাহান্নামের পথ,
জুয়ার আসর!
দলে পিষে দেবে তোর স্বপ্নের মনোরথ।

ওরে শাসক!
গদিতে বসিয়া কেন আজি তব মৌনতা?
জুয়ার আসর যদি না থামাও, তবে বৃথা সব নীতি-কথা।
ডিজিটাল স্ক্রিনে ডাকাত দল ছড়ায় বিষের বাষ্প,
আইনি শাসনে গুঁড়িয়ে দাও
এই জুয়ার আসর-সপ্ত!
পবিত্র মাটি হারামে ডুবুককভু তা মানি না,
জুয়ার আসর মুক্ত সমাজ হোক শান্তির আঙিনা।

বিপ্লব চাই!
ইমানি তেজে জাগো রে বীরের জাতি,
জুয়ার আসর ছাই করে দিক সত্যের প্রদীপ বাতি!
রক্ত দিয়েছি স্বাধীনতার তরে,
হারামের তরে নয়
জুয়ার আসর উপড়ে ফেলে আজ আনব মস্ত জয়!

------------------------------------------------------------------

No comments:

Post a Comment