বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

মুমিনের আয়না

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

****************************************

ওরে তুই
ওরে তুই
খুঁজিস কেন পরের দ্বারে ফতোয়া আর রায়?
তোর আপন বুকের আরশ-মাঝেই ধ্রুব সত্য পায়।

মুমিনের আয়না
হলো তার ঐ স্বচ্ছ বুকের ক্বলব,
সেথায় হবে সত্য-মিথ্যার আসল কলরব।

পুণ্য কি তবে?
পুণ্য তো সেই স্নিগ্ধ পরশ, মন যা পেয়ে হাসে,
পুণ্য হলো সেই কাজ— যা খোদার প্রেমে ভাসে।
যে কাজে তোর
পরাণ জোড়ায়, শান্তি নামে বুকে,
জানবি সেটিই শ্রেষ্ঠ সওগাত— মর্ত্য আর লোকে।

পাপের কালি?
পাপ হলো তোর খটকা লাগা ভয়,
যা করতে গিয়ে বুকের ভেতর দ্বন্দ্বে মরণ হয়।
হাজার লোকে
করুক বৈধ, ফতোয়া দিক কাজী,
তোর বিবেক যদি না দেয় সায়— নন কো খোদা রাজি।

মুমিনের আয়না
কখনও তো মিছে কথা কয় না,
সে আয়নাতে তাকালে কি আর আঁধার ঘরে রয় না?

তোর অন্তরের ঐ আয়নাখানি রাখিস সদা সাফ,
তবেই বুঝবি সহজ হিসেব— পুণ্য কি আর পাপ।

--------------------------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

শুভ স্বাগতম হে প্রধান অতিথি

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা , রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ***************************** শুভ আগমন , শুভ আগমন , হে প্রধান...