বুধবার, মে ২০, ২০২৬

করিও না উপহাস

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*****************************************

অন্যের পতন হেরি করিও না উপহাস,
ওরে ওরে ভাই—
আল্লাহ যারে দিয়েছেন শোক, তাহারে দিতে পারেন মুক্তি
নিমেষেই তাই!
হয়তো বা সেই বিপদ তখন ঘিরিবে তোমারে আসি,
মুছিয়া ফেলিবে বিষাদ-সিন্ধুতে তোমার অধরে হাসি।

মানুষেরে তুমি দাও রে অভয়, শোনাও আশার বাণী,
হতাশার বিষ দিও না ছড়ায়ে করিয়া জানাজানি।
উদার চিত্তে বিলিয়ে দাও গো ক্ষমার আলোক-ধারা,
রূঢ় আচরণের আঘাতে কাউরে করো না আপনহারা।

ধীর আর স্থির—
উন্নত করি শির
সহনশীলতা লয়ে চলো পথে, রচিয়া ধৈর্য-নীড়।
এই দুই গুণ অতি প্রিয় তাঁর, রহমান খুশি যাতে—
খোদার রহমত নেমে আসে তবে তোমার শূন্য হাতে।

--------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

শুভ স্বাগতম হে প্রধান অতিথি

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা , রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ***************************** শুভ আগমন , শুভ আগমন , হে প্রধান...