Thursday, May 21, 2026

রামিসার রক্ত ডাকে,

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া, গাজীপুর

****************************************************

বজ্রশিখায় জ্বলে ওঠো আজ! রামিসার রক্ত ডাকে,
নরপশু সোহেল পিশাচের নখ কেন এই বাংলায় থাকে?
লালসার বিষে নীল হলো আজ নিস্পাপ সেই প্রাণ
হে রাষ্ট্রের কাণ্ডারী! এই কি তোর সুশাসনের গান?

রক্তাক্ত দেহ!
ছিন্ন মস্তক!
গলা কাটা লাশ!
স্বাধীনতার এই কি তবে বীভৎস পরিহাস?
একটি শিশুও নিরাপদ নয় এই বিজাতীয় দেশে?
ঘাতক যখন উল্লাস করে মানুষের ছদ্মবেশে!

পিতার চোখের অশ্রু আজ রুদ্র দাবানল,
কন্যা হারানো শোকে স্তব্ধ আজ বসতি বনতল।
পিতা কি আজন্ম পাপী? কন্যা যে তার ঘরে
তাই কি অবোধ শিশুটি আজ পশুর থাবায় মরে?

পিতা কয় নির্বাক— "আমি বিচার পাবো!"
কি তাঁর বিশ্বাস? নাকি রাষ্ট্রের মুখে চাবুক দিয়ে যাবো?
বিচারহীনতার দেশে যখন ঘাতক পায় পার
পিতার সেই হাহাকার তখন প্রলয়-হুঙ্কার!

হে শাসক! জবাব দাওকেন পিতা আজ অসহায়?
কেন স্বাধীন দেশে রামিসার দেহ ছিন্নভিন্ন হয়?
কেন সোহেল নামক জানোয়ার আজো নেয় নিশ্বাস?
ছিঁড়ে ফেলো ওই শাসনের জাল, আনো বজ্র-বিশ্বাস!

দৃষ্টান্ত চাই! নজীর চাই! চরম দণ্ড চাই!
ঘাতকের ফাঁসি না হওয়া অব্দি আমাদের শান্তি নাই।
রামিসার রক্তমাখা সেই খণ্ডিত দেহের কসম
ধিক্কার জানাই তোমায় হে রাষ্ট্র, ধিক্কার হে অধম!

জাগো জনতা! জাগো বিপ্লবী! ভাঙো ওই লোহার দ্বার,
বিচারের নামে টালবাহানা সইবো না মোরা আর।
রক্তের বদলে রক্ত চাইওই পিশাচের বিনাশ
তবেই শান্ত হবে আজ রামিসার বিদেহী আকাশ!

-----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment