Tuesday, May 19, 2026

জ্ঞানই শক্তি, জ্ঞানই মুক্তি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

***************************************

জ্ঞানই শক্তি, জ্ঞানই মুক্তিএই মূল মন্ত্র ধারী,
আঁধার রাতের সিন্ধু সেঁচে আমরা জ্ঞানের কাণ্ডারি!

ফরজ করিয়াছেন প্রভু
জ্ঞানের আলোক লভিতে বিভু
নর নারী ভেদাভেদ নাই, শিক্ষা চাই সবার ঘরে,
জ্ঞানের তৃষ্ণা মিটে না কভু জান্নাতের নহর তরে।

পণ্ডিত সে-, যে জন করে কাজ
জ্ঞানের আলোয় সাজায় আপন সাজ!
পুঁথি কেবল গিলিলে হবে না, চাই যে শুদ্ধ আমল,
তবেই ফুটিবে হৃদয়ে তোমার পুণ্য সুরভি কমল।

বৃথা গেল সেই দিন
যে দিনটি কাটিল জ্ঞানহীন!
একটি কণা শিখিলে না যদি বাড়ল না যার বুঝ,
সে দিনটি তাহার আঁধারে ডুবিবে, পাবে না পথের খোঁজ।

জ্ঞানই শক্তি, জ্ঞানই মুক্তিটুটিবে শৃঙ্খল ভারী,
মুমিন চলিবে কলম হাতে বিশ্ব বিজয় করি’!

 -----------------------------------------------

No comments:

Post a Comment