রবিবার, মে ১৭, ২০২৬

প্রভুর রাহে প্রার্থনা

 প্রভুর রাহে প্রার্থনা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*******************************

ইয়া ইলাহি! করো মেহেরবানি জিন্দা-মুর্দা পর,
হাজির-গায়েব, খোরদ-বুজুর্গ—দাও গো রহম-ভর।
মর্দ ও আওরাত সবার গোনাহ্ করো গো ইস্তিগফার,
মকবুল করো ওগো শাহেনশাহ্ আরজি এ নাচারের।

যারে তুমি রাখো এই দুনিয়ায় হায়াত করিয়া দান,
ইসলামেরি তৌহিদ-তেজে করো তারে বলীয়ান।
শাশ্বত সেই দ্বীনের রাহেই থেকো গো পরওয়ার,
সদাই জপে যেন সে কলমা তোমারি একতার।

যবে আজরাইল আসিবে শিয়রে—মউত নামিবে কাল,
ইমানি নূরে রাঙায়ে দিও গো আঁখির পলক-জাল।
ইমান লইয়া যেন গো মরিতে পারি হে কিবলা-গাহ্,
তব কদমেই সঁপিলাম জান—ইলাহি ইয়া আল্লাহ!

-------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

শুভ স্বাগতম হে প্রধান অতিথি

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা , রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ***************************** শুভ আগমন , শুভ আগমন , হে প্রধান...