বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

শুভ সকাল

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*****************************************
আঁধার কেটে ভোর হয়েছে, ওঠ হে মুমিন মুসলমান!
নূরের রবি উদয় হলো, গাহে পাখি জয়গান।
জেগেছে প্রকৃতি, হেসেছে ধরণী, জাগো হে জগৎবাসী,
ঘুমাও না আর ওরে উদাসীন, ললাটে মাখিয়া মসী!


প্রার্থনা আর আরাধনা শেষে চলো রিজিকের টানে,
ভেঙে ফেলো আজ জড়তার জাল খোদার রহম পানে।
সত্যের পথে চলিবে অভিযান, বুকে বেঁধে দৃঢ় পণ,
তোমাদেরি পানে চাহিয়া জগৎ, ওরে ও বীরের দল!


নয়া জামানার ডাক এসেছে যে তোড়জোড় করো ভাই,
সত্যের আলো ছড়াতে হবে যে অলসতার স্থান নাই।
ইনসাফ আর সাম্যের বাণী বিলাও নিখিল জুড়ে,
মিথ্যা-তিমির পালাবে সুদূরে তৌহিদী তান সুরে!


আমি হব আজি সেই সকালের জাগরণী চঞ্চল পাখি,
সুপ্ত ভুবনে আলখেল্লা পরা আলোকের দূত ডাকি।
মুক্তির মশাল হস্তে ধরিয়া ভাঙিব তিমির রাত,
জাগো রে মুসলিম, জাগো বিশ্ববাসী, আসিল শুভ প্রভাত!

-----------------------------------------------------------------------------


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

সন্তানকে নৈতিক শিক্ষা দাও হে

  মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ************************************* ওহে পৃথিবীর অভিভাবক ... শোনো ! ...