কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************
এলো হে
এলো
হে
কোরবানীর ঈদ!
জাগো
রে
মুমিন,
জাগো
রে
রশীদ!
ত্যাগের মহিমায়
জ্বালো
আজ
আলো,
তাকওয়ার স্রোতে
কলুষতা
ধোলো।
আল্লাহর রাহে
দাও
কোরবানি,
কুণ্ঠাহীন ত্যাগে
হোক
জানাজানি।
মেলো মানবিক
আঁখি
হে
মুসলমান,
হেরো
চারিধারে ব্যথিতের প্রাণ।
গরীব-দুঃখী ও প্রতিবেশী যত,
আপনার
জন–
করো
আজ
অবনত।
বিলাও
গোশত
অকাতরে
সবে,
ভ্রাতৃত্বের জয়গান
আজ
হবে।
দম্ভ-অহং
ভস্ম
করো
হে,
লোক
দেখানো
সে
কাজ
বড়
মেকি
রে!
ত্যাগের মহিমা
মুমিন-পরিচয়,
ছলনাময়
এ ভুবনে কি ভয়?
পশুর
গলায়
ছুড়ি
চালাবার আগে,
মনের
পশু
যেন
আগে
মরে
দাগে।
ইব্রাহীমের আদর্শে
দাও
আত্মদান,
ত্যাগেই মহিয়ান,
ত্যাগেই গরিয়ান!
মুক্ত
করো
আজ
স্বার্থের কারাগার,
খুশির
জোয়ারে
ভাঙো
হাহাকার।
পবিত্র
এই
ঈদুল
আযহায়,
সালাম
ও শুভেচ্ছা জানাই সবায়।
ঈদ মোবারক!
-----------------------------------------------------------------
No comments:
Post a Comment