সোমবার, মে ১৮, ২০২৬

কেন নিভে গেল শত প্রদীপ?

 কেন নিভে গেল শত প্রদীপ?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***********************************************

জাগো রে বিশ্ব-মানব! জাগো আজ সত্যের হুঙ্কারে,
বিধাতার দেওয়া নেয়ামত কেন লুটে নেয় যম-দারে?
প্রভু পাঠালেন মহামারি—সাথে দিলেন তো শেফা,
তবে কেন আজ রক্তে ভিজেছে জননীর মোছল্লা-সেফা?
কেন নিভে গেল শত প্রদীপ—নিস্পাপ ঐ প্রাণ?
শাসকের গদিতে কেন আজো বিলাসিতার গান?

ওরে পাষাণ শাসক!
তোর সিংহাসন কাঁপছে আজ মজলুমের দীর্ঘশ্বাসে,
শত শিশুর লাশ পড়ে আছে তোর অট্টালিকার পাশে।
ভ্যাকসিন ছিল, ওষুধ ছিল—ছিল প্রভুর করুণা দান,
তোর অবহেলায় ঝরে গেল কেন কচি কচি গুলবাগুন?
একি মৃত্যু? না না—এ তো সুপরিকল্পিত হত্যা!
তোর বিচারে থুথু দেয় আজ নিখিল বিশ্ব-সত্তা।

হায়রে কপাল! হায়রে নসীব! পিতা আজ সন্তানহারা,
বুক ফেটে যায় কান্নায় তাদের—নয়নে শ্রাবণ-ধারা।
যে শিশু হাসত খোদার আরশে ফেরেশতা হয়ে কাল,
তোর গাফিলতি কেড়ে নিল তার জীবনের ইহকাল।
প্রভু দিয়েছেন বাঁচার পথ, তুই কেন পথ রুখলি?
অবুঝ শিশুর কলিজা ছিঁড়ে কেন তুই বিষ মাখলি?

ওরে ও ভণ্ড শাসক গোষ্ঠী! খোদার আদালত অতি দূর নয়,
সেথা বিচার হবে প্রতিটি ফোঁটা চোখের পানির—জানি নিশ্চয়।
নমরুদ-ফেরাউন ডুবেছে যেমন দম্ভের নীল দরিয়ায়,
তোরও শেষ হবে এই কলঙ্কিত অধ্যায় কালিমায়।
জনতা আজ ফুঁসে উঠেছে—বিচার চাই রে বিচার!
তোর টুটি চেপে ধরবে এবার ক্ষুধার্ত হাহাকার।

শোনো ওরে জালিম!
শিশুর রক্তের প্রতিটি বিন্দু এক একটি আগ্নেয়গিরি,
তোর তখত্-তাউস পুড়বে এবার—আসছে তুফান ফিরি’!
ইসলাম মানে সাম্য ও সেবাময় এক পূর্ণ বিধান,
তোর মত ঘাতকের তরে নয় খোদার আরশ-মেহমান।
বিপ্লব আজ ঘরে ঘরে—বিপ্লব আজ পথে,
পাপের বিচার হবেই হবে এই ধরণীর রথে।

--------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

শুভ স্বাগতম হে প্রধান অতিথি

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা , রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ***************************** শুভ আগমন , শুভ আগমন , হে প্রধান...