বৃহস্পতিবার, মে ০৭, ২০২৬

রক্তগোলাপের জয়গান

 রক্তগোলাপের জয়গান

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
**********************************
ও মোর রক্তগোলাপ, মৃত্যুঞ্জয়ী প্রাণের শিখা তুমি,
তোমার গন্ধে জাগছে আজি আমার সোনার ভূমি।
তুমি নেই তবু আছে তোমার হাতের আলোক-লতা,
দিকে দিকে ছড়িয়ে দিল মুক্তির অমর কথা॥

খন্ড বিখন্ড হলেও তুমি পাথরকুচির পাতা,
নবীন প্রাণের অঙ্কুরণে সাজাও মায়ার লতা।
আঁধার রাতে প্রদীপ হয়ে দিশা দেখাও একা,
শুভ্র কালিতে আঁকা এই তো জাগরণের লেখা॥

তুমি যে মোর স্থপতির উত্তরসূরী বীর,
তোমার নামে উচ্চ করি আজ বাঙালির এই শির।
লক্ষ শহীদের রক্তবিন্দু মিশেছে ওই কায়ায়,
ঘোমটা পরা বনানী হাসে তোমার স্মৃতির ছায়ায়॥

হৃদয়-বাগানে ফুটে থেকো তুমি চিরদিন অম্লান,
তোমার ত্যাগের মহিমা গাবে দিকে দিকে এই গান।
কেউ তোমারে মুছতে নারে বাঙালির এই বুক হতে—
ভাসিয়ে দেব তরী মোরা তোমার শোণিত-স্রোতে॥
---------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...