Wednesday, May 13, 2026

ইনসাফের তকবীর

 ইনসাফের তকবীর

মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------------
জাগো মুজাহিদ! হকের সিপাহী!
গাও রে সাম্যের কালমা-ই-ইলাহী!
তৌহিদী হুংকারে কাঁপাও রে আরশ,
অমুসলিমদের তরে রাখো দিল সরস!
নবীজির ফরমান— জবরদস্তি নাই,
ইনসাফের তখতে সবাই যে ভাই ভাই!
ওরে ও খারেজী! শোনো হুঁশিয়ার!
ইসলামে জুলুমের নাই রে অধিকার!
গির্জা ও মন্দিরে যে চালায় রে হাত,
তার তরে লানত— দিন ও রাত!
মুমিন সে তো পর-ধর্মের রক্ষক,
হবি না কখনো তুই বুনো কোনো ভক্ষক!
রক্ত-জবা নয়, আনো খুনের জোশ,
মজলুমের তরে করো রহমতের রোষ!
পর-উপাসনাগারে দিয়ে পাহারা,
দেখাও যে মুসলিম চির-নাহারা!
খুন-খারাবি নয়, আনো আদল (বিচার),
শত্রুর তরেও খুলো প্রেমেরই দুয়ার!
তাকবীর দাও ওই ‘আল্লাহু আকবার’,
জুুলুমের গর্দান হোক আজ ছারখার!
অমুসলিমের হক দাও মিটিয়ে,
শয়তানি সব দাও আজ পিটিয়ে!
মুমিনের শৌর্য— পরের নিরাপত্তা,
জেগে ওঠো মুসলিম, দিয়ে পূর্ণ সত্তা!
-----------------------------------------
১০-০৫-২০২৬

No comments:

Post a Comment