রবিবার, মে ১৭, ২০২৬

প্রতিশোধের প্রকৃতি

 প্রতিশোধের প্রকৃতি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*******************************

শোনো রে দাম্ভিক!
আজ যার পতন দেখে করছো অট্টহাসি—
কাল তোমার গলায় কি পরবে না সেই ফাঁসি?
মহাকালের চাকা ঘোরে,
অবিচারীও মরে নিজেরই বিষের ঘোরে!

আজ তোমার অঢেল বিত্ত,
বিশাল ক্ষমতা—
সবই কি চিরকাল রবে?
ভুলে গেছ বুঝি, প্রকৃতি বড়ই নির্মম হবে?
আজ যাকে দিচ্ছ অপমান,
কাল তুমিই হবে তার প্রতিদান।
প্রকৃতির অভিশাপ কি কোনোদিন হয় অম্লান?

সে অধম বলে
তুমিও কেন হবে না উত্তম?
শত্রু হলেও মানুষ সে তো—
হোক না সে অধম।
তোমার প্রেমের দরিয়ায় তাকে নাও আজ ভাসিয়ে,
বিদ্বেষের বিষ দাও আজ হাসিমুখে নাাশিয়ে।

মরণ তো কারও হাতে নেই—
আজ যে রাজা, কাল সে ফকির, এই তো খেলা!
কেন তবে এই অবজ্ঞার মেলা?
সম্মান দিতে না শেখো, দিও না তবু গ্লানি,
মানুষের তরে ঝরাও আজ এক ফোঁটা চোখের পানি।

জেগে ওঠো বিপ্লবী!
জেগে ওঠো হে সত্যের সৈনিক—
এই পচা সমাজের মুখে লাথি মেরে আজ বলো—
"
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।"
তৌহিদের শক্তিতে করো শত্রুকে জয়,
ঘৃণা নয়, ভালোবাসা হোক তব অক্ষয়।

---------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

শুভ স্বাগতম হে প্রধান অতিথি

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা , রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ***************************** শুভ আগমন , শুভ আগমন , হে প্রধান...