বুধবার, এপ্রিল ০৩, ২০১৯

লোকসান ! ট্রেনে লোকসান !



----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কেন হবে ? তুমিই বল কেন এমন হবে!
এতো যাত্রী  সীটে -দাঁড়ায়ে -ছাঁদে আর কোথা হবে ?
তবু শুনি, লোকসান, ট্রেনে লোকসান! ট্রেনে লোকসান!
চলে, ট্রেন চলে, শুধু চলে
কিন্তু কেউ দেখে না জানালার কপাট খুলে
ভেতরে কারা লুটে পুটে যাচ্ছে তিলে তিলে !
বছর শেষে শুধু হিসেবটা বলে দেই-
লোকসান ! ট্রেনে লোকসান ! সত্যি কি তাই ?
কিন্তু আমিতো দেখি তোমার ভেতরেই
সেই সিন্ডিকেট জোট বেঁধে আছে সর্বদাই !

কে টিকেট চেকার, কে পুলিশ, কে আনসার, কে গার্ড্ কিংবা দালাল
আরো কিছু অসাধু যাত্রীর দল ।
অল্প কিছু টাকা দিলে বিপুল উৎসব প্লাবনে-
নেচে উঠে চালক ও পরিচালক আউটারে গোপনে
অরো অনিয়ম ট্রেনের ভেতর বাইরে ছড়ায়ে-
ওহে কর্তা তোমার সাথীরা অপকর্মে জড়ায়ে।

তবু ট্রেন চলে, শুধু চলে, শুধু চলে-
কিন্তু ট্রেনের অনৈতিক সৈনিকেরা বেপরোয়া লুটেছে নিখিলে ।
লোকসান তো হবেই !
ওহে কর্তা তোমার কাছেই জাতির প্রত্যাশা
সিন্ডিকেট থামাও, নতুবা কর না লাভের আশা ।
-------------------------------------------03-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।



     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...