------------------------কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
আজকাল পিতা-মাতা বড় ভয়ে ও ক্রন্দনে
নিরাপত্তাহীন এক জীবন ব্যবস্থা, কঠোর
বন্ধনে
কখন যে ধেয়ে আসে কালো থাবা সন্তানের
গ্রন্থিতে গ্রন্থিতে
সেই আতংকে পিতা-মাতা ,এই সমাজের নষ্ট
মন্থিতে !
সন্তানের মাঝে যদি মেতে উঠে সেই
কোলাহল
কোন মন্ত্রে হঠাবো তাকে? যখন দেখি অচল
রাষ্ট কল !
কতো অশুভ শক্তি উদ্ভাস দেখি এই সমাজে-
জানি না কি হবে পরে, এখন সবই বাজে;
চারিদিকে আতংক ভয়ঙ্কর মাদক ত্রাসে
জানি না কেউ দেখে কি না,সন্তানেরা আজ
নেশার গ্রাসে
এ কোন মাদক সম্রাটের থাবা? সন্তানের দ্বারে দ্বারে-
এর জবাব কে জানাবে আমারে ?
ওহে রাষ্ট্র, কোন মাদক নেশা চাই না
সন্তানের দুয়ার-
তুমি দেখ, আঁখি মেলে দেখ – এ কোন
অন্ধকার ?
ওহে সমাজ, গড়ে তুল এক কঠোর সামাজিক
অন্দোলন!
না বল, মাদককে না বল- জিতবেই
পিতা-মাতার সন্তান ।
---------------------------------------------04-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।