কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************
ওহে কাপাসিয়াবাসী!
জাগো
এক
সাথে, জাগো এক সাথে,
শপথের
জ্বলন্ত মশাল
নাও
আজ
হাতে!
আজ
অলি-গলি, পাড়া-মহল্লায় হাহাকার ওঠে
বাজি,
আমাদের
চির-গৌরব যুবসমাজ— মাদকাসক্ত আজি!
মদ,
গাঁজা,
ইয়াবা,
ফেনসিডিল আর
আফিমের
কালো
মায়ায়—
নিত্য
সঙ্গী
করিয়াছে তারা
মরণের
বিষাক্ত ছায়ায়!
এসো হে
তরুণ!এসো হে তরুণী!
ওরে
ও দুর্জয়, জাগো আজ
এই
ক্ষণে,
‘না’
বলো
মাদককে,
এই
মহা
মন্ত্র
গাঁথো
রে
প্রতি
মনে।
আজই
হতে
সমস্বরে বলো—
‘না
বলি!
না
বলি!’
এসো
হে
বীর,
যুদ্ধ
করি
মাদকের
বিরুদ্ধে,
সুন্দর
দেশ,
সুস্থ-সবল জাতি গড়িব
এই
মহাযুদ্ধে!
তরুণ
সমাজই
তো
হইবে
এই
দেশের
মেরুদণ্ড বল,
তবে
কেন
অবহেলায় ভাঙিবে
তাদের
জীবনের
সম্বল?
মাদকাসক্ত শুধু
তো
একা
নিজে
মরে
না
রে,
সে
যে
পরিবার,
সমাজ,
রাষ্ট্রকে ধূলিসাৎ করে
ছাড়ে!
এসো
হে
মানুষ,
ঘৃণা
করি
আজ
এই
মরণ-নেশার গ্রাস,
প্রবল
প্রতিরোধে রুখিয়া
দাঁড়াই,
করি
তার
সর্বনাশ!
হে রাষ্ট্র! হে
প্রশাসন!
ঘুচাও
এবার
ঘুম,
তুমি
জাগো! তুমি জাগো
সামিল
হও
আজ
আমাদের
এই
কাফেলায়!
আমরা
নিজেরা
আইন
কভু
নেব
না
হাতে
তুলিয়া,
প্রশাসনের হাতেই
সঁপিয়া
দেব
অপরাধীদের ধরিয়া।
কাউকে
করব
না
অপমান,
করব
না
কেহ
অপদস্ত
আর,
ভালোবাসা দিয়ে
আলোর
পথে
ফিরাব
সন্তান
বাংলার!
------------------------------------------------------
No comments:
Post a Comment