কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************
মনে কি
পড়ে
না
সেই
প্রথম
দেখার
রাত?
অলৌকিক
এক
আলোয়
যখন
আঙুলের
ফাঁকে
জড়িয়ে
ছিল
বিশ্বাসের হাত।
তুমি
তো
চেয়েছিলে এক
চিলতে
পবিত্র
রোদ,
বিনিময়ে আজ
কেন
এই
অবহেলার নির্মম
প্রতিশোধ?
যে ভালোবাসা
হৃদয়ের
স্পন্দনকে সম্মান
দিতে
জানে
না,
মর্যাদা দিতে
শেখে
না,
বলো
তাকে
কোন
সাহসে
ভালোবাসা ডাকো?
সে
তো
শুধু
এক
ছলনা।
ভালোবাসা তো
ছিল
দু’হৃদয়ে এক অদৃশ্য
কাঁপন,
এক
পবিত্র
অনুভূতি!
সেখানে
লোভ
ছিল
না,
ছিল
শুধু
নিঃশর্ত সমর্পণ।
সে
এক
দীর্ঘ
পথ,
এক
দীর্ঘ
স্নায়ুযুদ্ধের দুর্গ,
যার
ছিল
না
কোনো
হিসেবি
দেয়াল
বা
জ্যামিতিক মাত্রা।
অথচ আজ—
তুমি
সঁপেছিলে তোমার
মেঘলতা
চুলের
সুবাস,
বিনিময়ে পেলে
শুধু
এক
বুক
খাঁ
খাঁ
দীর্ঘশ্বাস।
যার
জন্য
তুমি
কেঁদেছ
ভাঙা
চাঁদের
আলোয়,
একাকী
নিঝুম
রাতে,
সে
তো
মগ্ন
ছিল
অন্য
কোনো
ঠাণ্ডা
হিসেবের অজুহাতে।
যে চুক্তিতে আজ
সম্মান
নেই,
শ্রদ্ধার চাদরটুকু গেছে
ছিঁড়ে—
সেখানে
প্রেম
পরাজিত।
তবে
কেন
আর
মিথ্যে
মায়ায়
কাঁদছ
তার
ভিড়ে?
পরাজিত সৈনিকের মতো
আর
কতকাল
দাঁড়িয়ে থাকবে
দ্বারে?
কতটা
রক্তক্ষরণ হলে
তবে
ক্লান্তি আসবে
তোমার
এই
জখম
মনে?
ছুঁড়ে
ফেলো
সেই
মরীচিকা,
ফিরে
এসো
নিজের
চেনা
নির্জন
পথে,
নেমে
এসো
আজই—
এই
অপমানের জ্বলন্ত লোহার
রথ
থেকে।
চোখের জল
মুছে
একবার
তাকাও
ওই
নীল
আকাশের
পানে,
যে
তোমার
প্রেমের পবিত্রতাই বোঝেনি
কোনোখানে—
আজ
বুক
চিরে
এই
পরম
সত্য
মেনে
নাও,
সে
কোনোদিনও তোমার
ছিল
না!
তার
ঠোঁটের
শেষ
হাসি,
শেষ
নরম
স্পর্শ—
সবটুকুই ছিল
কেবলই
এক
ছলনা।
------------------------------------------------------------------
No comments:
Post a Comment