রবিবার, জুন ২১, ২০২৬

কুড়িয়ে পাওয়া আনন্দগুলো

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

******************************************

জীবন-নদীতে যত পেয়েছিলেম সুখ,
ছিল যেন শরতের শান্ত নদী-মুখ।
আজ তারা কালবৈশাখীর মেঘ হয়ে জড়ো,
অঝোর শ্রাবণে ঝরে, কান্না বড়ো দড়ো।

সৃষ্টির কনক-চাঁপা শুকায় আদরে,
স্বীকৃতি সে তো আজ খাঁ-খাঁ মরুচরে।
মানবতা ডুকরে কাঁদে তৃষ্ণার্ত চাতক,
পঙ্কিল এ রাজনীতি— আলো-খেকো ঘাতক।

মানুষের হীনমন্যতা বিষাক্ত লতা,
সাম্য-সম্প্রীতি যেন ভাঙা নীড়ের নীরবতা।
হিংসার দাবদাহে পুড়ে খাক বন,
বিদ্বেষের কুয়াশায় মরে যায় মন।

জীবনের শেষ বেলায় অর্জনের আকাশ,
রাহুর গ্রাসেতে ম্লান, রুদ্ধ এ বাতাস।
সবুজ অরণ্য শেষে ধূসর শ্মশান,
কালো মেঘে ডুবে গেল পড়ন্ত এ গান।

--------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...