কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************************
ভুলিবি কি
করে
আল্লাহর সেই
ফরমান?
আল্লাহর পরেই
শ্রেষ্ঠ আসন,
পিতা-মাতা মহান!
কোরআনে
রহমান
বলেছেন
নিজে—
মুখ
ফুটে
কভু
বলিস
না
‘উফ’,
যত
কষ্টই
বুকে
আসুক,
থাকিস
যেন
চুপ।
তাঁদের
সামনে
বিছিয়ে
দে
তোর
নম্রতারই ডানা,
অবাধ্যতার পাপের
দুয়ার
ইসলামে
যে
মানা!
মা তোর
জঠরে
ধরেছে
তোরে,
সহিয়া
কষ্টের
পাহাড়,
নিজের
রক্ত
দুগ্ধ
করে
দিয়েছে
আহার।
নবীজি
বলেছেন
তিন
গুণ
বেশি
মায়ের
অধিকার,
মায়ের
পায়ের
নিচে
জান্নাত,
নাইরে
অস্বীকার!
পিতা যে
তোর
জান্নাত-তোরণ,
কিংবা
জাহান্নাম,
তাঁর
ঘামেই
তো
জুড়াতো
রে
তোর
শৈশবের
আছাড়-ঘাম।
পিতার
সন্তোষে সন্তুষ্ট খোদা,
রাগেতে
খোদা
রুষ্ট,
তাঁদের
কাঁদিয়ে কেমনে
হবি
পরকালে
তুই
তুষ্ট?
ধ্বংস সে
জন!
বার্ধক্যে পেয়েও
জন্মদাতা-মায়,
সেবা
না
করিয়া,
ক্ষমা
না
চাহিয়া
জাহান্নামে যে
যায়!
চল রে
সন্তান,
চল
ছুটে
যাই,
ধরি
তাঁদের
হাত,
দোয়া
চেয়ে
তাঁদের
ধন্য
করি
জীবনের
এই
রাত।
বলি
দু'হাত তুলিয়া— "রাব্বির হামহুমা...
কাম
রব্বাইয়ানি সাগিরা।"
ক্ষমা
করো
প্রভু,
রহমতে
ঢাকো
পিতা-মাতার হিয়া।
------------------------------------------------------------
No comments:
Post a Comment