বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

জাগো হে অভিভাবক!

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

******************************

জাগো হে অভিভাবক! জাগো রে আজ,
ঘরের প্রদীপ নিভে যায়—তবু কেন নিদ্রার সাজ?

ছেলে কোথায়? মেয়ে কোথায়?
কারা ওদের বন্ধু-সাথী?
কোন আড্ডাতে কাটে সন্ধ্যা,
কারা ওদের পথের সাথী?

কোন পথে যায়? কোথায় ফেরে?
কখনো কি নিয়েছ খোঁজ?
নাকি শুধু জীবিকার তরে
ব্যস্ত থেকেছ রোজ?

মোবাইল হাতে কার সাথে কয়?
কার জন্যে নিশি জাগে?
পড়ার টেবিলে জ্ঞানের দীপ,
নাকি মোহের ছায়া লাগে?

শিখিয়েছ কি সালাম-কালাম,
আদব-কায়দা, ভদ্রতা?
শিখিয়েছ কি ধর্মের আলো,
নীতি, প্রেম আর মানবতা?

আত্মীয়তার বটের ছায়া,
শিখিয়েছ কি তারে তুমি?
বৃদ্ধ-জনের সম্মান দিতে,
দুঃখীর পাশে দাঁড়াতে ভূমি?

আজ সমাজে বিষের ধোঁয়া,
প্রলোভনের শত ফাঁদ;
অবহেলার ক্ষুদ্র ছিদ্রে
ডুবে যায় কত স্বপ্ন-সাধ।

সন্তান তোমার কাঁচা মাটি,
তুমিই তার কারিগর;
ভালোবাসা, শাসন, শিক্ষায়
গড়ো তাকে মহীয়ান নর।

তাই বলি আজ বজ্রকণ্ঠে—
জাগো, ভাঙো উদাসীনতার বাঁধ!
ঘরকে আগে আলোকিত করো,
তবেই আলোকিত হবে দেশ ও সমাজ।।

নইলে একদিন ইতিহাস লিখিবে—
"পিতারা ছিল ব্যস্ত, মাতারা ছিল ক্লান্ত,
অবহেলার অন্ধকারে হারাইয়া গিয়েছিল
একটি প্রজন্ম—স্বপ্নহারা, বিভ্রান্ত!"

জাগো হে অভিভাবক!
এখনো সময় আছে—
ঘরের প্রদীপ রক্ষা করো,
নইলে ঝড় আসিছে!

 

Bottom of Form


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...