বৃহস্পতিবার, জুন ০৪, ২০২৬

শেষ বিদায়ের সারথী

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

----------------------------------------------

কে ওই পথিক? কে ওই চারণ? বিষাদের খেয়া-ঘাটে,
অদম্য বেগে ছুটে চলে একা, কাপাসিয়ার মাঠে মাঠে!
সে তো কাপাসিয়া উপজেলার উজ্জ্বল মুখ,
মানবতার মূর্ত প্রতীক— জনাব হাফিজুল হক চৌধুরী আইয়ূব!

খবর পেলেই ছুটে চলে সে তো ক্লান্তিহীন,
উপজেলার যে কোনো প্রান্তে,
দিবস কিংবা নিশীথ-রাত্রিতে,
দলমত নির্বিশেষে—
হতে শেষ বিদায়ের সারথী!
মৃতের শিয়রে দাঁড়িয়ে কাঁদে যে অনন্য এক দরদী।

ইতিমধ্যে  সাত হাজার ব্যক্তির জানাজার নামাজে হয়েছেন উপস্থিত,
ঐতিহাসিক এক অনন্য নজির, যা শুনে দুনিয়া আজ বিস্মিত!
দাঁড়িয়ে কাতারে চেয়েছেন শুধু মৃত ব্যক্তির রুহের মাগফেরাত,
উজার করে দিয়েছেন নিজের দুটি হাত।

সেখানেই শেষ নয়—
তিনি মৃত ব্যক্তির বায়োডাটা নিজ ডায়েরিতে করেন সংরক্ষণ,
যাতে বিস্মৃতির অতলে হারিয়ে না যায় তাদের চির-আলিঙ্গন!
আর তাদেরই স্মরণে—
প্রতি বছর আয়োজন করেন বিশাল দোয়া মাহফিলের,
কী এক অনন্য দৃষ্টান্ত রচিলেন এই কাপাসিয়ার বীর!

ওগো সারথী! শেষ বিদায়ের চির-জাগ্রত প্রাণ,
তোমার ডায়েরি গাহে মানুষের অসীম সাম্যের গান।
রহমানুর রহিম তোমায় দিক সে পরম জান্নাত-সুখ,
যুগে যুগে এই কাপাসিয়া গাঁয়ে বাঁচুক আইয়ূব মুখ!

----------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...